উত্তরবঙ্গে একের পর এক যেভাবে হিংসা, খুন, ধর্ষণ বেড়ে চলেছে তাতে আগামীতে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে। এখানে প্রশাসন বলে কিছু নেই। আর এসবের জন্য দায়ী রাজ্য সরকার।বুধবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে দলীয় সভায় যোগ দিতে এসে একথা বলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন অবিলম্বে উত্তরবঙ্গে হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করা উচিত। দিলীপ বাবু বলেন রাজ্যর মুখ্যমন্ত্রী মুখে বড় বড় কথা বললেও কাজ করে ঠিক উল্টো। এদিন রায়গঞ্জে বিজেপির রাজ্য সভাপতির উপস্থিতিতে সভায় যোগ দেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সাধারন সম্পাদক পবিত্র চন্দ্র। এদিনের সভার শুরুতে বিজেপির কর্মীরা একটি বাইক র্যালি করে সমগ্র রায়গঞ্জ পরিক্রমা করে। পরে বিজেপির কর্মী সমর্থকদের উপস্থিতিতে রায়গঞ্জের ইন্সটিটিউট মঞ্চে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তিনি বলেন সারা বছরে বিভিন্ন উৎসব হয়ে থাকে। বন্যাও তেমনি একটি উৎসবের মতো। যা প্রায় প্রতি বছর হয়ে থাকে। বর্ষাকাল শুরু হতেই কয়েক দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের কয়েকটি জেলার বেশ কিছু অংশ। রায়গঞ্জে দলীয় কর্মসূচীতে যোগ দিয়ে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে একথা বললেন বিজেপি র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।